ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

মান্দায় কলেজছাত্রের ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১০-৭-২০২১ বিকাল ৬:৩৫

নওগাঁর মান্দায় বখাটে কলেজছাত্রের ছুরিকাঘাতে এক ব্যবসায়ী গুরুত্বর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার নূরুল্লাবাদ ইউপির জোতবাজার এলাকায়। আহত যুবক উপজেলার জোত বাজার গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে ইমরান হাসান অনু (২৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন একই এলাকার প্রতিবেশী হাফিজুর ইসলামের ছেলে বখাটে যুবক মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র হাবিবুর রহমান (২৫) আহত অনুকে তার ব্যবসা প্রতিষ্ঠান সিদ্দিক স্টোর থেকে ডেকে দোকানের সামনে এক গলিতে নিয়ে যায়। কোনোকিছু বোঝার আগেই পেটে ছুরি মেরে তাকে গুরুতর আহত করে। ঘটনা জানার পর স্থানীয়রা বখাটে যুবককে ধরার জন্য ধাওয়া করলে সে ছুরি ফেলে পালিয়ে যায়। কী কারণে অনুকে ছুরিকাঘাত করা হয়েছে তা এখনো জানা যায়নি। ঘটনার পর আহত অবস্থায় অনুকে স্থানীয়রা উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এ ব্যাপারে মান্দা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ জানান, ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।

বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট

রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ

১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা

হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে

‎পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

সাতকানিয়া পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২হাজার পরিবারের মাঝে হাজী রফিকের ত্রাণ বিতরণ