বিরামপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত
বর্জ্যের পরিশোধন নিশ্চিত হবে ঠিকসই স্যানিটেশন ও হাতের পরিছন্নতায় এসো সবে এক হই’ এই শ্লোগানে দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে র্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনীর মধ্যে দিয়ে জাতীয় স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস-২০২২ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) বেলা ১১টায় দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি সড়ক প্রদক্ষিণ শেষে শহরের কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু।
সভায় একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম, উপ-সহকারী প্রকৌশলী মুক্তা খাতুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক গোলজার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোস্তাফিজুর রহমান মাসুম প্রমুখ।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাত ধোয়া বিষয়ে ধারণা দেওয়া হয়।শিক্ষার্থীরা পানি ও সাবান দিয়ে খাওয়ার আগে ও পরে এবং বিভিন্ন সময়ে কিভাবে হাত ধুয়ে জীবানুমুক্ত করতে হয় তার ধারণা নেয়। এসময় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied