ধামইরহাটে আদিবাসীদের নাগরিক অধিকার ও দাবি-দাওয়া বিষয়ক সংলাপ অনুষ্ঠিত
নওগাঁর ধামইরহাটে নাগরিক অধিকার ও দাবি-দাওয়া নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধি প্রতিনিধিদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) বেলা ১১ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে ও হেক্স-ইপার সুইজারল্যান্ডের সহযোগিতায় আদিবাসীদের নাগরিক অধিকার ও দাবী দাওয়া বিষয়ক সংলাপ ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়।
সংলাপে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের অধিকার সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন ডাসকো ফাউন্ডেশনের উপজেলা কর্মকর্তা রওনক লায়লা। এ সময় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু নাসের আল আযাদী, ইউপি সদস্য সাজেদুর রহমান, আজিজুল হক, আনোয়ার হোসেন, মো. জাইবর হোসেন, সংরক্ষিত ইউপি সদস্য সাহারা বানু, রেবেকা পারভীন, ইউপি সচিব বদিউল আলম, ফাউন্ডেশনের সিডিও মো. রাসেল হোসেন ও রেহেনা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আশালতা বাস্কে ও গৌরি রানী মালি তাদের অধিকার বাস্তবায়নে এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা তুলে ধরেন।
এমএসএম / জামান
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত