সোমবার থেকে কার্যকর
সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় দিল্লির লকডাউন প্রত্যাহারের ঘোষণা কেজরিওয়ালের
ভারতে দ্বিতীয় দফায় করোনার প্রকোপে সবচেয়ে বিপর্যস্ত দিল্লিতে ভাইরাসটির সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শুক্রবার (২৮ মে) দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এ ঘোষণা দেন। এ ঘোষণা দিয়ে কেজরিওয়াল বলেছেন, আগামী সোমবার থেকে ‘আনলক-পর্ব’ শুরু হচ্ছে দিল্লিতে। লকডাউন বিধিনিষেধ মেনে চলার জন্যই দিল্লিতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তার জন্য রাজধানীর দুই কোটি মানুষকে ধন্যবাদও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
কেজরিওয়াল বলেন, এবার সবকিছুই খুলে দেয়া জরুরি। না হলে অনাহারে মরতে হবে মানুষকে। তিনি ঘোষণা করেন, সোমবার থেকেই শিল্পাঞ্চলের উৎপাদন কেন্দ্রগুলোতে কাজ শুরু করা যাবে। এছাড়া প্রত্যাহার করা হবে আরো কিছু বিধিনিষেধ।
মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, গত কয়েকদিন যাবৎ রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা কমছে। সংক্রমণ হারও ৫ শতাংশের নিচে। লকডাউন করেই কোভিডের দ্বিতীয় ঝড় আটকানো সম্ভব হয়েছে। তিনি আরো জানিয়েছিলেন, দ্বিতীয় ঢেউয়ের শুরুতে যেভাবে অক্সিজেনসহ চিকিৎসার বিভিন্ন সরঞ্জামের জন্য হাহাকার দেখা গিয়েছিল, তা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। সঙ্গত কারণেই লকডাউন সংক্রান্ত বিধিনিষেধগুলো প্রত্যাহার করে নেয়া হচ্ছে।।
জামান / জামান
প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে
দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী
শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার
জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ
রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক