সাতকানিয়ার কেঁওচিয়ায় ক্ষেত জমির ফসল নষ্ট করার অভিযোগ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া হরিণতোয়ার মাহালিয়া ৩নং ওয়ার্ড এলাকায় আব্দুল আজিজ (৬৬) এর ফসলি ক্ষেত জমির প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি করার অভিযোগ ওঠেছে একই ইউনিয়নের দশ থেকে ১৫ জনের বিরুদ্ধে।
আজ ২৬শে অক্টোবর (বুধবার)সকালে সরেজমিনে ঘটনাস্থলে গেলে এই তথ্য জানাযায়।অভিযুক্তরা হলেন, মোঃ মোমিন, মোঃ আমান উল্লাহ, নুরুল কবির, আবদুল মজিদ, মোঃফরিদ, মোঃ সাইফুলসহ অজ্ঞাত নামা আরো কয়েকজন।
সাতকানিয়া থানায় দায়ের করা অভিযোগ সূত্রেও বাদী সোহেল বলেন, গত ২২ অক্টোবর ক্ষেত জমির ফসল নষ্ট করার বিষয় নিয়ে অভিযোগ দায়ের কারী সোহেল এর পিতা আবদুল আজিজ ও ভাই ইয়াছিন আরাফাতকে উপরোক্ত সন্ত্রাসীরা রড়, দা, কিরিচ সহ লাঠি নিয়ে এসে অতর্কিত হামলা চালায়।
সোহেল আরো বলেন- খবর পেয়ে আমি বাবা ভাইকে বাঁচাতে গেলে ১০ থেকে ১৫ জনের একটি সন্ত্রাসী দল আমার ওপরে ও হামলা চালায়।এবং তারা আমার পকেট থেকে নগদ ১০ হাজার টাকার বেশি হাতিয়ে নেয়। এবং আমার অভিযোগের ১নং আসামি মোমিন আমার পিতার ২লক্ষ টাকার মত ফসলি জমির ক্ষেতের ফসল নষ্ট করে ফেলে।
ঘটনার বিষয়ে আহতদের পিতা আজিজ বলেন-আমি এই ঘটনায় সাতকানিয়া থানায় মামলা করার জন্য একটি অভিযোগ দিয়েছি।তারা আমার পঙ্গু ছেলেটাকে পর্যন্ত ছাড়েনি তাকেও বেদম মারধর করেন।মামলার বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া থানার এস আই শামসুদ্দৌহা বলেন-আমি এই বিষয়ে গুরুত্বসহকারে দেখতেছি দোষীদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন