ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-১০-২০২২ দুপুর ১২:৪৪

ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৫ অক্টোবর) জর্জিয়া মেলোনিকে লেখা এক চিঠিতে তিনি বলেন, ইতালির প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে আপনাকে উষ্ণ অভিনন্দন জানাতে পেরে আমি ভীষণ আনন্দিত।

শেখ হাসিনা বন্ধুপ্রতীম ইতালির জনগণকে আন্তরিক অভিনন্দন জানান কারণ, তারা জর্জিয়া মেলোনির দূরদর্শী নেতৃত্বের ক্ষেত্রে তাদের ঐতিহাসিক ম্যান্ডেটকে সমর্থন করেছে এবং তাকে ইতালির ইতিহাসে প্রথম নারী নেতা হিসাবে নির্বাচিত করেছে।

শেখ হাসিনা লিখেন, আমি নিশ্চিত যে সমস্ত প্রতিকূলতা ও বৈশ্বিক চ্যালেঞ্জ সত্ত্বেও আপনার ক্যারিশম্যাটিক নেতৃত্বের অধীনে ইতালি অর্থনৈতিক সমৃদ্ধির বৃহত্তর পথ খুঁজে পাবে।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ও ইতালি একটি চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক উপভোগ করছে। আমাদের সম্পর্ক অনেক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বিভিন্নভাবে জনগণের মধ্যে যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ এবং আন্তর্জাতিক উদ্বেগের বিষয়গুলোতে সাধারণ অবস্থানের ওপর দৃষ্টি রেখে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা কৃষি, আইসিটি, বেসামরিক বিমান চলাচল এবং উৎপাদন শিল্পের মতো অন্যান্য সম্ভাব্য খাতে বিদ্যমান সম্পর্ককে আরও বিস্তৃত ও শক্তিশালী করতে আগ্রহী।

তিনি আরও বলেন, যেহেতু আমরা কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উদযাপন করছি, আমি বিশ্বাস করি, সহযোগিতার পুরো ধারাকে পুনরুজ্জীবিত করার সময় এসেছে। এই বিষয়ে আমি আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ।

শেখ হাসিনা মেলোনিকে তার সুবিধামত বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি জর্জিয়া মেলোনির সুস্বাস্থ্য ও সুখ এবং বন্ধুপ্রতীম ইতালির জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন।

সূত্র: বাসস 

প্রীতি / প্রীতি

আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস

শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’

প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি

১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত

নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী