ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

কুতুবদিয়ায় শ্রমিকদের মাঝে ইউএনওর ত্রাণ বিতরণ


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১০-৭-২০২১ বিকাল ৬:৫৪
কক্সবাজারের কুতুবদিয়ায় কর্মহীন  শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরের জামান চৌধুরী। শনিবার (১০ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে বেলা ১১টায় উপজেলা চত্বরে মোট ১৫০ জন জিপগাড়ির চালক ও সহকারীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি৷ খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে- ১০ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি পে‍ঁয়াজ এবং দুই লিটার ভোজ্যতেল৷ 
 
এ সময় উপস্থিত ছিলেন- কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওমর হায়দার, নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডার লে. কমান্ডার আরাফাত, পিআইও খোকন চন্দ্র দাস, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী প্রমুখ৷
 
বিতরণকালে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী টিপু বলেন, করোনার ভয়াবহ থাবা থেকে দ্বীপের মানুষকে সুরক্ষিত রাখার জন্য সার্বক্ষণিক আমরা মাঠে রয়েছি৷ পর্যায়ক্রমে অন্য অসহায়দের মধ্যেও লকডাউন চলাকালীন ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

এমএসএম / জামান

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

রাণীশংকৈলে ১২৭৫ পিস ট্যাপেনটাডলসহ গ্রেপ্তার- ২ পলাতক-১

দুমকিতে যুবদলের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

মান্দায় ১৮ লাখ টাকার কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, হেলে পড়ছে দেয়াল

রায়গঞ্জে সার বিক্রিতে অনিয়মে ৬ সাব ডিলারের বরাদ্দ বন্ধ ঘোষণা

মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে পুড়ে এক রাতেই নিঃস্ব বহু পরিবার, যুবক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবকদের আত্মকর্মসংস্থানে ৫৩ বিজিবির উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ

পরকীয়া সন্দেহে স্বামীর ‘নির্যাতনে’ স্ত্রীর মৃত্যু, দুই শিশুর মা হারানোর করুন আর্তিনাদ

বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, জরিমানার পরও থামেনি বালু ব্যবসা

কাউনিয়ায় বিএনপির র‍্যালিতে নেতাকর্মীদের ঢল, মুখরিত রাজপথ

ইছামতিতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান

মনপুরায় বরফ সংকটে মেঘনার ১৪ কেজি ওজনের পঁচা কোরাল সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি

মঠবাড়িয়ায় শহীদ মুক্তিযোদ্ধা দেখিয়ে সরকারি সুবিধা নেওয়ার অভিযোগ