নিসচা দাগনভূঞা কমিটির ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত
নিরাপদ সড়ক চাই দাগনভূঞা শাখা কমিটির সাথে নিসচা কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দাগনভূঞা শাখার সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এ সময় বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় কমিটির মহাসচিব সৈয়দ এহসানুল হক কামাল, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ হোসেন।
দাগনভূঞা শাখা কমিটির উপদেষ্টা মীর হোসেন সুমন, সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক কাজী ইফতেখার, সহ-সম্পাদক এম রহমান সোহেল, সদস্য নুরুল ইসলাম, ইয়াছিন, বিপ্লব প্রমুখ ভার্চুয়াল মিটিংয়ে অংশগ্রহণ করেন।
এ সময় সংগঠনের দাগনভূঞা শাখার বিগত সময়ের কার্যবিবরণী তুলে ধরেন দাগনভূঞা শাখার সভাপতি শহীদুল ইসলাম। এছাড়া আগামীদিনের পরিকল্পনা সূচিও নিসচা চেয়ারম্যানকে অবহিত করেন তিনি। অন্যদিকে কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও মহাসচিব ময়মনসিংহ শাখা কমিটিকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এমএসএম / জামান
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
Link Copied