ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে বেপরোয়াভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ২৬-১০-২০২২ দুপুর ৩:২০
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের চাঁন্দেরবাগসহ বিভিন্ন ইউনিয়নে অবৈধভাবে ড্রেজার দিয়ে দীর্ঘদিন যাবৎ বালু উত্তোলন করছে কিছু অসাধু ব্যবসায়ী। বালু ও মাটিদস্যুরা বেপরোয়াভাবে ড্রেজার লাগিয়ে দিন-রাত অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করছে। ফলে ভেঙে পড়তে পারে আশপাশের বসতবাড়ি ও কোটি টাকা বরাদ্দের চাঁদেরবাগ ডাকাতিয়া সেতুটি।
 
বিষয়টি বারবার প্রশাসনে নজরে আসলেও কোনো লাভ হয়নি। অবৈধভাবে বালু উত্তোলনকারীরা চাঁদেরবাগ ডাকাতিয়া নাদীকে পুঁজি করে কম সময়ে অঢেল সম্পদের মালিক হচ্ছে। বিভিন্ন এলাকায় ঘুরে ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বললে এসব তথ্য জানান তারা।
 
সরেজমিন দেখা যায়, চাঁদেরবাগ ডাকাতিয়া সেতুর দুই পাশ দিয়ে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে কয়েকজন অসাধু ব্যবসায়ী। স্থানীয়রা বারবার বাধা দিলেও কোনো কাজে আসেনি। উল্টো হুমকির মুখে পড়েছে।
 
মাটিদস্যু চক্রের কবলে পড়ে ক্ষতি হচ্ছে সরকারের মোটা অংকের অর্থ এবং নির্মিত বিভিন্ন স্থানের ব্রিজসহ বসতবাড়ি।বিষয়টি ভূমি কর্মকর্তাকে অবগত করলে বন্ধ করার নির্দেশনা দেন। কিন্তু দু-এক দিন বন্ধ থাকলেও পরে রাতে আবারো বালু উত্তোলন করো অসাধু মাটিদস্যুরা।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত