ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় আগুন লাগানোর ভয় দেখিয়ে চাঁদা দাবি


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২৬-১০-২০২২ দুপুর ৩:৩০

ব্রাহ্মণবাড়িয়ায় আগুন লাগানোর ভয় দেখিয়ে প্রতারণার অভিযোগে মহিন উদ্দিন (৫৫) নামের এক প্রতারককে আটক করেছে পুলিশ। আজ বুধবার (২৬ অক্টোবর) সকালে সদর উপজেলার বুধল ইউনিয়নের সুতিয়ারা থেকে তাকে আটক করা হয়। মহিন উদ্দিন জেলার নবীনগর উপজেলার বগডহর মধ্যপাড়ার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে।

পুলিশ জানায়, মহিন উদ্দিন একজন দুর্ধর্ষ অপরাধী ও প্রতারক। সে জেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মুঠোফোন নাম্বার সংগ্রহ করে। এরপর ওই ব্যক্তির সম্পর্কে তথ্য সংগ্রহ করে বিকাশে টাকা দাবি করে হুমকি প্রদান করে। তার দুটি বিকাশ নাম্বারে সে টাকা পাঠাতে বলতেন। তাদের হুমকি দিয়ে সে বলতো, যদি টাকা না দেয় তাহলে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান আগুনে জ্বালিয়ে দিবে। ইতিপূর্বে টাকা না দেয়ায় সে নবীনগরের ৩টি, ব্রাহ্মণবাড়িয়া সদরের ও হবিগঞ্জ জেলার মাধবপুরে বেশ কিছু বাড়িঘর আগুনে জ্বালিয়ে দিয়েছে। তাকে জেলা গোয়েন্দা শাখা একবার গ্রেফতার করলেও সে জামিন পেয়ে মুক্ত হয়ে আসে।

জামিনে মুক্ত হয়ে অন্তত ১৫ জনের কাছে বিকাশে টাকা দাবি করেছে এবং বেশকিছু বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে। সম্প্রতি সদর উপজেলার নন্দনপুরের প্লাষ্টিক মালামালের ব্যবসায়ী আব্দুল আহাদকে ফোন দিয়ে বিকাশে টাকা দাবি করে, নাহলে তার ব্যবসা প্রতিষ্ঠান আগুনে জ্বালিয়ে দিবে। এই হুমকি পেয়ে ব্যবসায়ী আহাদ বিকাশে প্রতারক মহিন উদ্দিনকে ৪হাজার টাকা পাঠায়। এরপর আবার হুমকি দেয় আরও টাকা না দিলে আহাদের ছেলেকে উঠিয়ে নিয়ে যাবে। এই ভয়ে ব্যবসায়ী আহাদ তার ছেলেকে স্কুলে পাঠানো বন্ধ করে দেন। পরে বিষয়টি পুলিশকে জানালে সদর মডেল থানার পুলিশ তদন্ত করে গোপন সংবাদের ভিত্তিতে প্রতারক মহিন উদ্দিনকে সুতিয়ারা এলাকা থেকে আটক করে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, মহিন উদ্দিনকে আটকের পর আমরা খোঁজ পেয়েছি, সে এর আগেও এমন অনেক ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ করার প্রস্তুতি চলছে।

এমএসএম / জামান

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ভিতরবন্দ ইউনিয়নে চেয়ারম্যান পদে গণসংযোগে মাহমুদুল হাসান মাহমুদ

নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন: "এলাকাজুড়ে চলছে শোকের মাতম

মাদক মামলায় আটক নারীকে আদালতে নেয়ার পথে মৃত্যু

মানুষের পাশে দাঁড়ানোর ভাবনা থেকে বাবুগঞ্জে হারুন মোল্লা ফাউন্ডেশনের যাত্রা

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার

চিলমারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক/মা সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও পুনর্বাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ফুলছড়িতে বিদ্যালয় স্থানান্তর নিয়ে ৯ মাসের বিরোধ, রোদ-বৃষ্টিতে চলছে পাঠদান

ওয়ার্ল্ড ভিশন পিরোজপুরের উদ্যোগে Joy of Giving অনুষ্ঠিত

সাংবাদিকের মোবাইল চুরি: বিকাশের পিন রিসেট ও অর্থ লেনদেনের অভিযোগ

ঘিওরে মহীলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

বেনাপোল বন্দরে ৩ ট্রাক পণ্য লোপাটের অভিযোগ: দুই রাজস্ব কর্মকর্তা বরখাস্ত