ধামইরহাটে বিদায়-বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ ছাত্রলীগ ধামইরহাট সরকারি এম এম কলেজ শাখার উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগতদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় কলেজ মাঠে ছাত্রলীগের সরকারি এম এম কলেজ শাখার সভাপতি সৌরভ বাবুর সভাপতিত্বে ও সম্পাদক সুমন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি।
তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সকল সংগ্রামে ছাত্রলীগের অবদান অনস্বীকার্য। করোনা মহামারীসহ সকল দুর্যোগ ও বিপদকালীন সময়ে ছাত্রলীগে নিবেদিতপ্রাণ হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে নজির স্থাপন করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, প্রবীণ আওয়ামী লীগ নেতা সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবি এসএম আব্দুর রউফ, ওসি মোজাম্মেল হক কাজী, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আকতার হোসেন।
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী, বিশেষ বক্তা জেলা ছাত্রলীগের সম্পাদক আমানুজ্জামান শিউল, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান, সম্পাদক আহসান হাবীব পান্নু, ছাত্রলীগের সরকারি এম এম কলেজ শাখার সহ-সভাপতি রাজু ইসলাম, আবু জায়েদ রাশেদ, মেহেদরুল ইসলাম, রিভার হোসেন, জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান, রকিবুল ইসলাম রকি, সাংগঠনিক সম্পাদক এ.কে নোমান, রাজিব হোসেন, মোরছালীন ইসলাম, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে বিকেল ৩টায় নষ্টনীড় ব্যান্ডের শিল্পীদের উপস্থাপনায় ও মীরাক্কেল খ্যাত তানভীর সরকারের উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এমএসএম / জামান
ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভায় সংস্কৃতি মন্ত্রী
লালমাই পাহাড়ের ‘সিলগালা’ কূপ ঘিরে রহস্য- ২০০৪ সালে গ্যাসের সন্ধান, কৌতূহলে স্থানীয়রা
দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের 'স্টপ দ্য স্টিগমা ২.০' প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত
কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের চালবাজী!
সুন্দরবনে চোরাশিকারীদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, বনে অবমুক্ত
হাতিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার
রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত
মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক
ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান
গ্রাম পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্য