উপহার হিসেবে চাল বিতরণ করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ
ময়মনসিংহ নগরীর প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল মাঠে ৩০০ কর্মহীন অটো শ্রমিক ও দুস্থদের মাঝে উপহার হিসেবে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এক হাজার দুস্থর মাঝে এ উপহার বিতরণ করা হবে। ইতোমধ্যে তিন হাজার মোটর শ্রমিক ও এক হাজার অসহায়দের মাঝেও উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি উপস্থেত থেকে দুস্থদের হাতে উপহারসামগ্রী তুলে দেন। চলমান লকডাউনে এ উপহার বিতরল অব্যাহত থাকবে।
ময়মনসিংহ জেলা প্রশাসকের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মোয়াজ্জেম হোসেন বাবুল, শ্রমিক নেতা দীলিপ সরকার।
জেলা প্রশাসক জানান, এ যাবৎ জেলাপর্যায়ে সাড়ে ৩০০ মেট্রিক টন চাল ও সাড়ে ৭ লাখ টাকা এবং প্রতিটি পৌরসভায় ১০ মেট্রিক টন চাল ও এক লাখ টাকা করে দেয়া হয়েছে উপহারসামগ্রী হিসেবে।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied