বিরামপুরে মাদক সম্রাজ্ঞী পুনি আটক
দিনাজপুরের বিরামপুরে একাধিক মাদক মামলার আসামি মাদক সম্রাজ্ঞী শাহনাজ পারভিন (৩৩) ওরফে পুনিকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮ পুরিয়া হেরোইনসহ আটক করেছে থানা পুলিশ।
মামলার বাদী বিরামপুর থানার এসআই নুর আলম সিদ্দিক জানান, দুপুরে পৌর শহরে ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পৌর শহরের চকপাড়ায় (পুকুরপাড়) মাদক সম্রাজ্ঞী শাহনাজ পারভিন ওরফে পুনি মাদকদ্রব্য ইয়াবা ও হেরোইন বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহনাজ পারভিন ওরফে পুনি পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরে নারী কনস্টেবল দ্বারা তার দেহ তল্লাশিপূর্বক ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮ পুরিয়া হেরোইন জব্দ করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করে জানান, একাধিক মাদক মামলার আসামি মাদক সম্রাজ্ঞী শাহনাজ পারভিন ওরফে পুনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক শনিবার দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied