ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শরণখোলায় জাতীয় শিক্ষক দিবস পালিত


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ২৭-১০-২০২২ দুপুর ১:৫

‘শিক্ষকের হাত ধরে শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যয় বাগেররহাটের শরণখোলায় জাতীয় শিক্ষক দিবস-২০২২ পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার সরকারি প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষকদের সমন্বয়ে একটি র‌্যালি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আরকেডিএস বালিকা বিদ্যালয়ের সম্মুখে শেষ হয়। 

শরণখোলা সরকারি কলেজের অধ্যক্ষ মো. নুরুল আলম ফকিরের সভাপতিত্বে ও তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মো. শহিদুল ইসলাম খানের সঞ্চালনায় আরকেডিএস বালিকা বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত।

বক্তব্য রাখেন- তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মানিক চাঁদ রায়, প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুজ্জামান খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মো. আসাদুজ্জামান মিলন, সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান, খাদা গগন মেমোরিয়াল দাখিল মাদ্রাসার সুপার মাও. ওবায়দুল হক, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সহকারী শিক্ষক আমিনুল ইসলাম।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত