ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে থানার নবাগত ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৭-১০-২০২২ দুপুর ২:৫৭

মৌলভীবাজারের জুড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় থানার কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সাইফুল ইসলাম সুমনের সঞ্চলনায় এনটিভি-দৈনিক মানবজমিনের বিশেষ প্রতিনিধি তানজীর আহমেদ রাসেল সভাপতিত্ব করেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- থানার সিনিয়র অফিসার এসআই সৈয়দ আব্দুল মান্নান, জুড়ী প্রেসক্লাবের সিনিয়র সদস্য দৈনিক প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, সহ-সভাপতি দৈনিক সংগ্রাম প্রতিনিধি এমএম সামছুল ইসলাম, সহ-সভাপতি দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মাও. এবিএম নুরুল হক, সহ-সভাপতি আমার দেশ প্রতিনিধি হারিস মোহাম্মদ, সহ-সভাপতি দৈনিক মানব কণ্ঠ প্রতিনিধি ইমরানুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক আনন্দবাজার প্রতিনিধি জহিরুল ইসলাম, মাইটিভি-দৈনিক সকালের সময়-ডেইলি অবজারভার প্রতিনিধি মনিরুল ইসলাম, অর্থ সম্পাদক দৈনিক সিলেট মিরর প্রতিনিধি হাবিবুর রহমান খান, সদস্য বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি জাহিদুল ইসলাম জায়েদ, দৈনিক সংবাদ সারাবেলা প্রতিনিধি খোরশেদ আলম, জেটিভি প্রতিনিধি মাহফুজুল ইসলাম, ঢাকা রিপোর্ট২৪ ডট কম প্রতিনিধি দেলাওয়ার হোসেন, সিলেট বিডি নিউজ ২৪ লাইভের সহ-বার্তা সম্পাদক আদনান চৌধুরী, নিউজ অব সিলেটের প্রকাশক মাহমুদ উদ্দিন মাহমুদ প্রমুখ।

মতবিনিময় সভায় থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, নারী ও শিশু নির্যাতন, মাদক কারবারিসহ অপরাধীদের দমনে আমরা কঠোর অবস্থানে আছি। এ সময় তিনি দায়িত্ব পালনে সকল সাংবাদিকের সহযোগিতা কামনা করেন।

এমএসএম / জামান

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার