ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

কাপ্তাইয়ে বর্ণিল আয়োজনে শিক্ষক দিবস উদযাপন


কাপ্তাই প্রতিনিধি photo কাপ্তাই প্রতিনিধি
প্রকাশিত: ২৭-১০-২০২২ দুপুর ২:৫৭
শিক্ষকরা হচ্ছেন জাতির বিবেক, একটি আর্দশ জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে বেশি। শিক্ষকদের আর্থিকভাবে আরো স্বাবলম্বী করলে শিক্ষা ব্যবস্থা আরো প্রসারিত হবে। জাতির চরম অবক্ষয় রোধে যুগে যুগে, কালে কালে শিক্ষকরা অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে রাঙামাটির কাপ্তাইয়ে শিক্ষক দিবসে বক্তারা একথা বলেন।
 
শিক্ষক দিবস-২০২২ উদযাপন কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের সভাপতিত্বে এবং শিক্ষক রাজেশ ভট্টাচার্যের সঞ্চালনায় এ সময় স্বাগত  বক্তব্য দেন উদযাপন কমিটির আহ্বায়ক ও  কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরী।
 
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, সহকারী কমিশনার (ভুমি) মারজান হোসাইন, কর্ণফুলী সরকারি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ  সিরাজ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ, শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিচ, কাপ্তাই বিএন স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর, কর্ণফুলী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক পলাশ মুৎসুদ্দী, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজ্জামেল হক,  বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, বিএসপিআইয়ের ইনস্ট্রাকটর ইকবাল হায়দার, তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার মো. জাফরুল আলম নিজামী, বিএফআইডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফ, নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরীফ হোসাইন আহমেদ চৌধুরী। 
 
এর আগে দিবসটি উপলক্ষে কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। এছাড়া দিবসটি উপলক্ষে শিক্ষকদের নিয়ে রচিত গান ও আবৃত্তি পরিবেশন করেন বেতার শিল্পী শিক্ষক বিপুল বড়ুয়া ও তার দল, আবৃত্তিশিল্পী শিক্ষক অভিজিৎ সরকার।
 
প্রসঙ্গত, এ বছর শিক্ষক দিবসের প্রতিপাদ্য হলো ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’।

এমএসএম / জামান

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক