সরাইলে স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে যুবক আটক
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে আটক করেছে। বুধবার (২৬ অক্টোবর) দুপুরে ওই যুবককে উপজেলার পানিশ্বর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা থানায় মামলা দায়েরের পর বুধবার (২৬ অক্টোবর) বিকেলে রহমত উল্লাহকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ওই যুবক ছাত্রীকে স্কুলের সামনে ইভটিজিং করে। ওই ছাত্রী বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানায়। অভিযোগ পাওয়ার পর বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা রহমত উল্লাহকে আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
পানিশ্বর বিট পুলিশের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ দাস জানান, ইভটিজিংয়ের অভিযোগে যুবককে আটকের পর থানায় আনা হয়। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে সরাইল থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্ত যুবককে আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ভিতরবন্দ ইউনিয়নে চেয়ারম্যান পদে গণসংযোগে মাহমুদুল হাসান মাহমুদ
নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন: "এলাকাজুড়ে চলছে শোকের মাতম
মাদক মামলায় আটক নারীকে আদালতে নেয়ার পথে মৃত্যু
মানুষের পাশে দাঁড়ানোর ভাবনা থেকে বাবুগঞ্জে হারুন মোল্লা ফাউন্ডেশনের যাত্রা
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার
চিলমারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক/মা সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও পুনর্বাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ফুলছড়িতে বিদ্যালয় স্থানান্তর নিয়ে ৯ মাসের বিরোধ, রোদ-বৃষ্টিতে চলছে পাঠদান
ওয়ার্ল্ড ভিশন পিরোজপুরের উদ্যোগে Joy of Giving অনুষ্ঠিত
সাংবাদিকের মোবাইল চুরি: বিকাশের পিন রিসেট ও অর্থ লেনদেনের অভিযোগ
ঘিওরে মহীলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ