নিয়ামতপুরে জাতীয় শিক্ষক দিবস পালিত
‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে জাতীয় শিক্ষক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের মেইন গেটের সামনে থেকে শিক্ষকদের একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়। র্যালিতে নিয়ামতপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষক অংশ নেন।
র্যালি শেষে জেলা পরিষদ অডিটারিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মমতাজ হোসেন মণ্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
নিয়ামতপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন তোতার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, ভাইস চেয়ারম্যান আলহাজ¦ আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাদিরা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, উপজেলা শিক্ষা অফিসার মো. শহিদুর আলম, চন্দননগর কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. আমজাদ হোসেন।
অন্যদেরর মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আজাহার আলী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নূরুল আমীন, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, বুধরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মমতাজ হোসেন, ধানসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ উপজেলা বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ ও কারিগরি কলেজের প্রধান শিক্ষক ও শিক্ষক নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড আর শিক্ষকরা হচ্ছেন জাতি গড়ার কারিগর। শিক্ষকরা আদর্শ মানুষ এবং সমৃদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
এমএসএম / জামান
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
Link Copied