মনোহরগঞ্জে জাতীয় শিক্ষক দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা
কুমিল্লার মনোহরগঞ্জ জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষক দিবস উদ্যাপন কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মাস্টার আবদুল কাইয়ুম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমল।
এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা শিক্ষা সমিতির সভাপতি ও উত্তর হাওলা কলেজের অধ্যক্ষ এসএম শেখ কামাল, সাধারণ সম্পাদক আবু নছর সালেহ মজুমদার, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ, সহকারী শিক্ষা অফিসার নুরুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু তৈয়ব মো. ফখর উদ্দিন, শাহ শরিফ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইছহাক মিয়া, নাথেরপেটুয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. হুজ্জুতুল ইসলাম, মনোহরগঞ্জ ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. জিনত আলী, নাথেরপেটুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুর রশিদ।
অনুষ্ঠানে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়