প্রশাসনে বড় রদবদল
এক সিনিয়র সচিব এবং দুই সচিবকে বদলি করেছে সরকার। এছাড়া এক সচিবকে সিনিয়র সচিব পদে এবং তিন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চারটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খানকে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পদে বদলি করা হয়েছে।
শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারকে শিল্প মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে। পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. মেজবাহ উদ্দিন চৌধুরী।
অন্যদিকে, পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন তিনজন অতিরিক্ত সচিব। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) ফরিদ আহাম্মদকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আনিছুর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে একই পদে রাখা হয়েছে।
এছাড়া জননিরাপত্তা বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলমকে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব করা হয়েছে।
এমএসএম / প্রীতি
আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস
শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’
প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান
শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ
বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ
কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি
১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ
সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত
নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি
রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত