ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

সাকিবকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ‘রাখবে না’ দুদক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-১০-২০২২ রাত ৯:৫

ক্রিকেটার সাকিব আল হাসানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ‘রাখবে না’ দুর্নীতি দমন কমিশন (দুদক)। যদিও চুক্তি অনুযায়ী তিনি এখনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তবে ভবিষ্যতে সেই চুক্তি নবায়ন করা হবে না। এ কারণে আসন্ন আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের কোনো কার্যক্রমেও তাকে রাখা হবে না।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে এসব কথা জানিয়েছেন দুদকের অনুসন্ধান বিভাগের প্রধান কমিশনার ড. মোজাম্মেল হক খান।

মোজাম্মেল হক বলেন, বিধি অনুযায়ী তার সঙ্গে দুদক এখনো চুক্তিবদ্ধ। কিন্তু বিভিন্ন বিষয়ে সাকিব আল হাসান এখন বিতর্কিত। কোনো বিতর্কিত মানুষের সঙ্গে দুদক নিজেকে জড়াতে চায় না। তাই সাকিব আল হাসানকে আর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ব্যবহার করবে না দুদক। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ২০১৮ সালে সাকিব আল হাসানের সঙ্গে দুদকের চুক্তি হয়েছিল। এ ছাড়া হটলাইন-১০৬ উদ্বোধনকালেও তার সঙ্গে কাজ করে দুদক।

গেল কয়েক মাস ধরে মাঠের চেয়ে মাঠের বাইরে বেশি আলোচিত সাকিব। বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ ওঠে।

গত আগস্টে অনলাইন জুয়াভিত্তিক প্রতিষ্ঠান বেটউইনারের অঙ্গ প্রতিষ্ঠান বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি করে বিসিবির তিরস্কার হজম করতে হয় সাকিবকে। বলা হয়েছিল- চুক্তি বাতিল না করলে জাতীয় দল থেকে বাদ পড়বেন টাইগার অলরাউন্ডার। বিসিবির এমন অনড় অবস্থায় শেষ পর্যন্ত সেই চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেন সাকিব। 

একের পর এক বিতর্কের মধ্যে নতুন করে বাবার নাম নিয়ে আবারও আলোচনায় আসেন সাকিব। মোনার্ক হোল্ডিংস লিমিটেডের ফর্মে খন্দকার মাসরুর রেজার পরিবর্তে সাকিবের বাবার নাম আসে কাজী আব্দুল লতিফ। পরে বিষয়টি ভুল করে হয়েছে বলে দাবি করা হয়।

এমএসএম / এমএসএম

সারাদেশে কমতে পারে তাপমাত্রা

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে রক্ত পরীক্ষার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

সংসদীয় স্থায়ী কমিটিতে জুনিয়র কনসালট্যান্ট নিয়োগের সুপারিশ

দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

ভূমি ব্যবস্থায় স্বচ্ছতা আনতে সব সেবা ডিজিটাইজেশনের নির্দেশ সংসদীয় কমিটির

বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতে সংসদ ভবনে বসছে সোলার প্যানেল

মিরপুরে হকারদের আর বসতে দেওয়া হবে না

গাজীপুরে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

বিরোধী দলের জন্য এখনও আলোচনার দ্বার উন্মুক্ত : চিফ হুইপ

মিরপুরে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার

সিঙ্গাপুরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান স্পিকারের