ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৭-১০-২০২২ রাত ৯:৭
মৌলভীবাজারের জুড়ীতে জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) জুড়ী উপজেলা পরিষদের হলরুমে উপজেলা শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয়। কমিটির আহবায়ক তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ আহমদের সভাপতিত্বে ও মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসহাক আলী ও জাঙ্গীরাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম ভূঁইয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা এম এ মোঈদ ফারুক।
 
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নওয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লিয়াকত আলী খান, ফুলতলা-সাগরনাল শাহ নিমাত্রা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জহির উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আলাউদ্দিন, প্রভাষক বদরুল ইসলাম মনু, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরমান আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, বিশ্বনাথ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুন নাহার বেগম, সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি অশোক রঞ্জন রুদ্র পাল প্রমুখ। 
 
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, উপজেলা স্কাউটের সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। 
 
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে কয়েকটি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। 

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার