নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন হবে: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, তারেক জিয়ার জেল হয়েছে, পালিয়ে লন্ডনে আছে।সেখানে বসে স্বপ্ন দেখছে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করবে। খালেদা জিয়া এতিমের টাকা চুরি করেছে, তারো জেল হয়েছে, নির্বাচনে আর অংশগ্রহণ করতে পারবেন না; তিনিও স্বপ্ন দেখেন আন্দোলন করে সরকারের পতন ঘটিয়ে আবার প্রধানমন্ত্রী হবেন। আমি তারেক জিয়া- খালেদা জিয়াকে বলতে চাই, আন্দোলন করে, ষড়যন্ত্র করে, সামরিক বাহিনীর চত্রচ্ছায়ায় আর কোন দিন ক্ষমতায় আসতে পারবেন না। সংবিধান অনুযায়ী
নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে। ক্ষমতার উৎস জনগণ। কাজেই, ক্ষমতায় আসতে হলে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে।
বৃহস্পতিবার বিকালে টাঙ্গাইলের মধুপুরের জলছত্র মাঠে অরণখোলা ও বেরীবাইদ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন মন্ত্রী এসব কথা বলেন। সম্মেলনে আলোচনা পর্বে সভাপতিত্ব করেন বেরীবাইদ ইউপি চেয়ারম্যান জুলহাস উদ্দিন। ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমের সঞ্চালনায় বক্তৃতা করেন জেলা আ’লীগ সহসভাপতি শামছুল হক ,সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, উপজেলা আ’লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, সহসভাপতি ইয়াবুব আলী, বাপ্পু সিদ্দিকী, আব্দুল গফুর মন্টু।
মন্ত্রী বলেন, বিদেশে টাকা পাচারকারী জেল হওয়া নেতা লন্ডন থেকে রিমোট কন্ট্রোলে বিএনপি পরিচালিত করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন। এতিমের টাকা আতœসাৎ করার অপরাধে খালেদা জিয়া নির্বাচনে অযোগ্য হয়েও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। খালেদা জিয়া তারেক জিয়াকে বলতে চাই, জনগণের মাঝে আপনাদের জায়গা নেই। আপনারা আপনাদের নিজের কবর নিজেরাই খুঁড়েছেন। কবরের নিচে রয়েছেন, মাথা তুলতে পরছেন না।
এদিকে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সম্মেলন থেকে হাসান ইমাম মিন্টুকে সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবদুর রহিমকে সাধারণ সম্পাদক করে অরণখোলা ইউনিয়ন আ’লীগ এবং মজিবর রহমান মাস্টারকে সভাপতি ও আব্দুল মান্নান সরকারকে সাধারণ সম্পাদক করে বেরীবাইদ ইউনিয়ন আ’লীগের কমিটি ঘোষণা হয়েছে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ
নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি
Link Copied