বিরামপুর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক দিবস উদযাপিত
‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ এই শ্লোগানকে সামনে রেখে প্রথমবারের মত সারাদেশের ন্যায় দিনাজপুরের বিরামপুর উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে শিক্ষক দিবস-২০২২ উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলার সর্বস্তরের শিক্ষকদের আয়োজনে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের অংশগ্রহণে উপজেলার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীদের ব্যান্ড পার্টির ছন্দে মুখর হয় শোভাযাত্রার চারপাশ। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক খায়রুল আলম রাজু। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নিরঞ্জন কুমার। স্বাগত বক্তব্য রাখেন একইর মঙ্গলপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ফারুক-ই আজম।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার, সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অদ্বৈত কুমার, চাঁদপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হুমায়ুন কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, বানোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশ সাহা, বিরামপুর রেল কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ প্রমুখ।
প্রথমবারের মত দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে শিক্ষক দিবস পালনে শিক্ষা মন্ত্রণালয়ের নেয়া এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বক্তারা বলেন, `শিক্ষাই জাতির মেরুদণ্ড আর শিক্ষকরা হচ্ছেন জাতি গড়ার কারিগর। শিক্ষকরা আদর্শ মানুষ এবং সমৃদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সত্যিকার অর্থে শিক্ষকদের হাত ধরে শিক্ষাব্যবস্থার রূপান্তর হচ্ছে না। চলার পথে শিক্ষকেরা লাঞ্ছিত, অপমানিত ও নানাভাবে হয়রানির শিকার হচ্ছে। দেশ ও জাতির সমৃদ্ধি লাভে যথাযথ মর্যাদার দাবি করেন শিক্ষকরা। এছাড়াও প্রাথমিক থেকে সর্বোচ্চ স্তরের শিক্ষকদের নিয়ে আলোচনার মাধ্যমে তাদের ন্যূনতম সমস্যাগুলো মূল্যায়নের জোরালো দাবি জানান বক্তারা।
এসময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied