ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

শেষ হলো অপেক্ষা, ২৮ বছর পর কোপা চ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-৭-২০২১ সকাল ৭:৫৬

ব্রাজিলের মারাকানা রাজত্বের অবসান ঘটালো লিওনেল মেসির আর্জেন্টিনা। দীর্ঘ ৭১ বছর পর ঐতিহাসিক মারাকানায় হারল ব্রাজিল। আর্জেন্টিনা পেল ২৮ বছর পর শিরোপার স্বাদ। অ্যাঞ্জেল ডি মারিয়ার করা একমাত্র গোলে তিতের অপরাজেয় যাত্রা অবসান ঘটিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা।

১৯৯৩ সালে সবশেষ কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছিল আলবিসেলেস্তেরা। এরপর একের পর এক ফাইনালে উঠেও বারবার পুড়তে হয়েছে হতাশার বেদনায়। বিশেষ করে ২০১৫ ও ২০১৬ সালে পরপর দুই বছরে ফাইনালে উঠেও রানার্সআপ হয়ে শেষ করতে হয়েছে মেসিদের।

অবশেষে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়েই অধরা শিরোপার স্বাদ পেল আর্জেন্টিনা। অধিনায়ক মেসি পেলেন ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক শিরোপা। মারাকানায় ব্রাজিল সবশেষ ম্যাচ হেরেছিল ১৯৫০ সালের বিশ্বকাপ ফাইনালে। সেই ম্যাচটি এখনও মারাকানা ট্র্যাজেডি নামে পরিচিত।

সেই ঘটনার ৭১ বছর পর ব্রাজিলিয়ানদের আরেকটি বেদনার উপাখ্যান উপহার দিল আর্জেন্টিনা। সবমিলিয়ে ঘরের মাঠে ২০১৪ সালের পর প্রথম কোনো ম্যাচ হারল ব্রাজিল আর কোপা আমেরিকা নিজেদের মাঠে ১৯৭৫ সালের পর এটিই প্রথম পরাজয় সেলেসাওদের।

আর্জেন্টিনাকে দীর্ঘ ২৮ বছর পর চ্যাম্পিয়ন করার পথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মেসি। পুরো আসরে ৪ গোল ও ৫ এসিস্ট করে দলকে পাইয়েছেন শিরোপা। ফাইনাল ম্যাচে গোল-এসিস্ট না পেলেও পুরো ম্যাচেই জয়ের জন্য মরিয়া ছিলেন মেসি।

মেসির উদ্ভাসিত টুর্নামেন্টের দুর্দান্ত ইতি টানলেন রদ্রিগো ডি পল ও অ্যাঞ্জেল ডি মারিয়া। ম্যাচের ২২ মিনিটের মাথায় রদ্রিগো ডি পলের দুর্দান্ত থ্রু বলে ব্রাজিলের অফসাইড ফাঁদ ভেঙে ঢুকে পড়েন ডি মারিয়া। বুদ্ধিদীপ্ত চিপ শটে সামনে থাকা গোলরক্ষককে পরাস্ত করে দলকে এগিয়ে দেন এ তারকা ফরোয়ার্ড। এই গোলের নিশ্চিত হয় শিরোপা।

এমএসএম / এমএসএম

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড