ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে সাংবাদিকদের সাথে এমপি আ.স.ম ফিরোজ’র মতবিনিময়


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১০-২০২২ বিকাল ৭:২৪
ঝড় ও জলোচ্ছাস (সিত্রাং) পটুয়াখালীর বাউফল উপজেলার উপকুলীয় এলাকার ৫টি ইউনিয়নের ক্ষয়ক্ষতি সরোজমিনে পরিদর্শন শেষে সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আ.স.ম ফিরোজ এমপি। আজ শুক্রবার বেলা ১১ টার দিকে ইউএন’ও আল আমিন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় আ.স.ম ফিরোজ এমপি বলেন, বন্যা সিত্রাং জন্য উপজেলার উপকুলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পরের দিন তিনি উপকুলীয় ৫টি ইউনিয়নে সরেজমিনে স্থানীয় প্রশাসন ও সাংবাদিকদের নিয়ে পরিদর্শন করে দেখেছেন  ঝড় ও জলোচ্ছাসের জন্য বাড়িঘড় তলিয়ে গেছে,৩শত মতো পুকুর পানিতে ডুবে মাছ বের হয়ে গেছে, প্রচুর গাছপালা ঘরের উপরে পরে ধ্বংস হয়েছে। এমনকি গ্রামের রাস্তাঘাট ও কৃষকদের ব্যাপক ফসল নষ্ট হয়েছে। যদি ধূলিয়া থেকে কেশবপুর মমিনপুর হয়ে নুরাইনপুর খাল পর্যন্ত স্থায়ী ভেরী বাঁধ করা হয় তা হলে ওই ইউনিয়নের জনসাধরন অনেকটা জলোচ্ছাস ও নদী ভাঙ্গন থেকে রক্ষা পাবে।
তিনি আরো বলেছেন প্রধানমস্ত্রী শেখ হাসিনা ঘোষনা অনুযায়ী দেশের কথা চিন্তা করে দলমত সব কিছু উর্ধ্বে থেকে বাউফলে যেন কোন জমি খালি না থাকে সে ব্যাপারে সাংবাদিকদের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া, এমপি এপিএস আনিচুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ ।

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা