ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

আদালতে মামলা চলমান, তবুও থেমে নেই নিয়োগ প্রক্রিয়া


মশিউর রহমান, নাজিরপুর photo মশিউর রহমান, নাজিরপুর
প্রকাশিত: ২৯-১০-২০২২ দুপুর ১২:৪৭

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৩নং দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের ডুমুরিয়া নেছারিয়া বালিকা আলিম মাদ্রাসায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে অধ্যক্ষের অনিয়মের বিরু‌দ্ধে চাক‌রির পরীক্ষায় অংশগ্রহণ করা প্রার্থীরা  ৩ সে‌প্টেম্বর মানববন্ধন ক‌রেন এবং ‘৩ লাখ টাকা দি‌য়েও চাক‌রি মে‌লে‌নি’ হেডলাইনে বি‌ভিন্ন প‌ত্রিকায় নিউজ হয়। পরবর্তী‌তে দুর্নীতির অভিযোগে আদালতে মামলা কর‌লে তা চলমান থাকলেও নিয়োগ প্রক্রিয়া থেমে নেই। 

মামলার নথি সূত্রে জানা যায়, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম করার কারণে অধ্যক্ষের বিরুদ্ধে উল্লিখিত পদের প্রার্থী মো. রবিউল হাসান ও কামাল হোসেন গত ৬ সেপ্টেম্বর পিরোজপুর সহকারী জজ আদালতে ১৬০/২২ (নাঃ) মামলা দায়ের করেন। মামলা চলমান থাকা অবস্থায় অধ্যক্ষ আলাদা কর্মচারী স্বাক্ষর বহি করে তার পছন্দমতো প্রার্থীদের স্বাক্ষর গ্রহণ করে নিয়োগ প্রক্রিয়া চলমান রাখেন। 

উল্লেখ্য, গত ২৬ আগস্ট অফিস সহকারী কাম হিসাব সহকারী পদে পিরোজপুর ফাজিল মাদ্রাসায় লোক দেখানো সাক্ষাৎকার গ্রহণ করে প্রার্থী নির্বাচন করা হয়। অবৈধ নিয়োগ বৈধ করার লক্ষ্যে অধ্যক্ষ নিয়োগ কমিটির সদস্যদের বাড়ি বাড়ি লোক পাঠিয়ে হুমকি প্রদান করে রেজুলেশন বহিতে স্বাক্ষর আনেন। এ ব্যাপারে নাজিরপুর থানায় গত ২ সেপ্টেম্বর একটি সাধারণ ডাইরি হয়, যার নং ৫৮/২২ইং। 

এ ব্যাপারে অধ্যক্ষ একেএম ফজলুল হকের সাথে মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তি‌নি ফোন রি‌সিভ ক‌রেন‌নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহিদুল ইসলামের কাছে নিয়োাগ সংক্রান্ত মামলা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, আমরা এটার সদস্য না, এ ব্যাপারে জানতে হলে মাদ্রাসা অধিদপ্তর অথবা অধ্যক্ষের সাথে যোগাযোগ করতে হবে ।

মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ঢাকা থেকে নিয়োগকৃত উক্ত মাদ্রাসার নিয়োগ বোর্ডের প্রতিনিধি সহকারী অধ্যাপক মো. শহিদ লতিফ  জানান, নিয়োগের ওপর মামলা হয়ে থাকলে তা মামলার গতিতেই চলবে।

প্রীতি / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন