গাজীপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাইকে পিটিয়ে হত্যা
গাজীপুর সদর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে জ্যেঠাতো ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচাতো ভাইদের বিরুদ্ধে। শুক্রবার (২৮ অক্টোবর) সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নলজানী এলাকায় রাত ৮টার দিকে মসজিদে এশার নামাজ শেষ করে বাসায় যাওয়ার পথে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত আব্দুল জলিল (৫২) নলজানী মধ্যপাড়া এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, জ্যেঠাতো ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার রাতে স্থানীয় মসজিদে এশার নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে মধ্যে জমিজমাকে কেন্দ্র করে জলিলের সাথে কথা কাটাকাটির হয়। একপর্যায়ে এরই জের দরে এলোপাতাড়ি মারপিট করলে জলিল গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় কাজী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে আসামিরা ঘরে তালা মেরে পালিয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রীতি / জামান
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান