ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

প্রবীণ সাংবাদিক আহমেদ ফিরোজের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ


ফরিদপুর প্রতিনিধি  photo ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১০-২০২২ দুপুর ২:৮

ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সাংবাদিক আহমেদ ফিরোজের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের ২৯ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে বাদ আসর চৌরঙ্গী জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লার সাবেক সরকারি কর্মকতা মরহুম ফজলুল করিমের সেজো সন্তান আহমেদ ফিরোজ অকৃতদার ছিলেন।

তিনি পেশাগত জীবনে প্রথমে দৈনিক মিল্লাত ও দৈনিক দিনকাল এবং পরবর্তীতে অনলাইন নিউজ এজেন্সি বাংলার চোখ ও ফরিদপুর থেকে প্রকাশিত অধুনালুপ্ত একটি অনলাইন নিউজ পোর্টালের প্রতিষ্ঠাতা উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। তিনি জাতীয় শিশু সংগঠনের ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব ছিলেন।

সাংবাদিকতার পাশপাশি তিনি শিল্প-সাহিত্যের প্রসার এবং ভবিষ্যৎ প্রজন্মের মেধা-মনন বিকাশে উল্লেখযোগ্য কাজ করে গেছেন। একজন বস্তুনিষ্ঠ সাংবাদিক হিসেবে তিনি সকল রক্তচক্ষু উপেক্ষা করে সত্য উদ্ঘাটনে সাহস জুগিয়ে গেছেন। জেলা শহর ফরিদপুরের সাংবাদিক সমাজের পেশাগত ক্ষেত্রে নানা প্রতিকূলতা কাটিয়ে তুলতে তিনি প্রথম সারিতে থেকে বিশেষ অবদান রাখেন।

অকুতোভয় এই চারণ সাংবাদিক সকল দলমত ও পক্ষপাতিত্বের ঊর্ধ্বে দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে একজন অপসহীন প্রতিবাদী চরিত্র হিসেবে চিরস্মরণীয় ও অনুকরণীয় ব্যক্তিত্ব হয়ে আছেন।

প্রীতি / জামান

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ