ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে কমিউনিটি পুলিশিং দিবস পালিত


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২৯-১০-২০২২ দুপুর ৩:৪৭

‘কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে কমিউনিটি পুলিশিং দিবস-২০২২ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর)  সকালে দিবসটি উপলক্ষে শাহজাদপুর থানা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা চত্বরে এসে শেষ হয়। 

র‍্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে থানা কমিউনিটি পুলিশিং কমিটির কার্যকারি সদস্য আলহাজ মো. আব্দুস ছালাম ব্যাপারির সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. শেখ মো. আব্দুল হামিদ লাবলু, থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম মৃধা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী, থানা কমিউনিটি পুলিশং এর সদস্য মো. শামসুল আলম, কে এম নাছির উদ্দিন প্রমুখ।

এছাড়া উপজেলার বিভিন্ন চেয়ারম্যান বৃন্দ, শাহজাদপুর থানার সকল অফিসার ও কমিউনিটিং পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রীতি / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন