দেশে ৫জি স্মার্টফোন আনল রিয়েলমি
দেশে নতুন ৫জি স্মার্টফোন আনল রিয়েলমি। মডেল রিয়েলমি ৮ ৫জি। ফোনটি বাংলাদেশে উন্মোচনের পাশাপাশি রিয়েলমি ওয়াচ ২ এবং ওয়াচ ২ প্রো বিক্রির ঘোষণা দেয়া হয়েছে।
অনলাইন মার্কেটপ্লেস ইভ্যালিতে রিয়েলমি ৮ ৫জি বিশেষ অফারে পাওয়া যাবে।
শনিবার ১০ জুলাই আয়োজিত এক অনলাইন আয়োজনের মাধ্যমে দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে স্মার্ট ডিভাইসগুলো উন্মোচন করা হয়।
৫জি পপুলাইজার হিসেবে প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে স্থানীয় বাজারে ডিজিটাল বিবর্তনকে ত্বরান্বিত করতে তরুণ প্রজন্মকে ফাইভ-জি’র জন্য প্রস্তুত করবে রিয়েলমি ৮ ৫জি।
দেশে রিয়েলমি ৮ ৫জি’র বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২৪ হাজার ৯৯০ টাকা। ইভ্যালিতে বিশেষ মূল্যছাড়ে ডিভাইসটি পাওয়া যাবে ১৯ হাজার ৯৯০ টাকায়।
সুপারসোনিক ব্লু এবং সুপারসোনিক ব্ল্যাক এই দুটি রঙ এ পাওয়া যাবে রিয়েলমি ৮ ৫জি। ৮ গিগাবাইট (জিবি) র্যামও ৫ জিবি ডায়নামিক র্যামের সাথে ১২৮ জিবি স্টোরেজ সুবিধা থাকছে ডিভাইসটিতে।
এছাড়াও রিয়েলমি ওয়াচ ২ এবং রিয়েলমি ওয়াচ ২ প্রো এর মূল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে চার হাজার ২৯৯ টাকা এবং পাঁচ হাজার ৪৯৯ টাকা। যা খুব শিগগিরই বাজারে পাওয়া যাবে।
প্রীতি / প্রীতি
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা