ফরিদপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত
ফরিদপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে একটা শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে সেটি কোতোয়ালি থানায় এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমিউনিটি পুলিশিং কমিটি ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক মো. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান (পিপিএম, সেবা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমদাদ হোসেন, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, কোতোয়ালি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল, ফরিদপুর পৌরসভার ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর আওয়াল হোসেন তনু, অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী বারী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এসআই সুজন বিশ্বাস। অনুষ্ঠানে বক্তারা কমিউনিটি পুলিশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে বলেন, ফরিদপুরের পুলিশ ও জনগণ যৌথভাবে কাজ করলে যেকোনো সমস্যার সমাধান করা সম্ভব।
এছাড়া ফরিদপুরে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এছাড়া মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে কমিউনিটি পুলিশ গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে ও জানানো হয়।
প্রীতি / জামান
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান