ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

মধুপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত


মো. লিটন সরকার, মধুপুর photo মো. লিটন সরকার, মধুপুর
প্রকাশিত: ২৯-১০-২০২২ দুপুর ৪:২৯

টাঙ্গাইলের মধুপুরে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। কমিউনিটি পুলিশের মূল প্রতিপাদ্য ছিল- ‘শান্তি-শৃঙ্খলা সর্বত্র ও পুলিশই জনতা জনতাই পুলিশ’। এই স্লোগানের মাধ্যমে বর্ণাঢ্য র‌্যালি ও আনন্দমুখর পরিবেশে মধুপুরে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে মধুপুর থানা ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন  শান্তির পায়রা উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।  মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্বর হয়ে র‌্যালিটি থানা মোড়ের মধুপুর অডিটরিয়ামে আলোচনা সভায় যোগ দেয়। 

মধুপুর থানার ওসি মাজহারুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ছরোয়ার আলম খান আবু।

ওসি (তদন্ত) মুরাদ হোসেনের পরিচালনায় এতে বক্তৃতা করেন- উপজেলা সহকারী কমিশনার(ভূমি)জাকির হোসাইন, উপজেলা আ’লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, সহসভাপতি ইয়াকুব আলী, সাবেক মেয়র মাসুদ পরভেজ, খন্দকার আব্দুল গফুর মন্টু, গোলাম মোস্তফা খান বাবলু প্রমুখ। সন্ধ্যায় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রীতি / জামান

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক

গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন

খুলনা এসআরবি’র বাগেরহাটে অভিযান ৮ কেজি গাজাসহ বিক্রেতা গ্রেফতার