ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ডিসেম্বরে লোডশেডিংয়ের সমাধান হবে : হানিফ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-১০-২০২২ বিকাল ৫:৪

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘আগামী মাসের শেষের দিকে অথবা ডিসেম্বরের শুরুর দিকে লোডশেডিংয়ের সমাধান হবে। চলমান বিদ্যুৎ সংকট মূলত বৈশ্বিক সংকট। এতে আমাদের হাত নেই। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্ব সংকটে পড়েছে।’

শনিবার (২৯ অক্টোবর) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বর্তমানে ২৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে বাংলাদেশ। বিএনপি-জামায়াতের আমলে যেটা ছিল ৩১০০ মেগাওয়াট। তখন দেশের ৩০ শতাংশ ঘরে বিদ্যুৎ সংযোগ ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গত ১৪ বছরে তা শতভাগ হয়েছে। তবু বিএনপির বোধোদয় হয় না।’

তিনি বলেন, ‘মির্জা ফখরুল রিজার্ভ নিয়ে মন্তব্য করেছেন। সরকার নাকি রিজার্ভ গিলে খেয়েছে। আমি যতটুকু জানি, তিনি একজন শিক্ষক ছিলেন। একজন শিক্ষক কী করে এমন মিথ্যা বলতে পারেন আমার বুঝে আসে না।’

এসময় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী ইলিয়াস মিয়া, সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার উপস্থিত ছিলেন। 

প্রীতি / প্রীতি

আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস

শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’

প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি

১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত

নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী