ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

সলঙ্গায় এমপি তানভীর ইমামের চা আড্ডায় মানুষের ঢল


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ৩০-১০-২০২২ দুপুর ১১:৩৮
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা  ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে তৃনমূলপর্যায়ের নেতা-কর্মীদের সাথে সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া-সলঙ্গা আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমামের চা আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার বিকেলে চরবেড়া উচ্চ বিদ্যালয় মাঠে চা আড্ডা অনুষ্ঠিত হয়।সলঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আকমল হোসেন বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের পরিচালনায় এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
এতে তৃণমূলের নেতা-কর্মীদের সাথে ‘ চা আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন,সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সলঙ্গা থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান তালুকদার।
 
উক্ত চা আড্ডা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা,সলঙ্গা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উল্লাপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল,শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ সরকার।
 
এসময়উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এমপি তানভীর ইমাম তৃণমূলের নেতা-কর্মীদের সাথে চা আড্ডা অনুষ্ঠানে যোগ দিয়ে কুশল বিনিময় করেন। ইউনিয়নের গরীব দুঃখী ও অসহায় মানুষের বিষয়ে খোজ খবর নেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবার কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।

এমএসএম / এমএসএম

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা

বাগেরহাটের রামপালে ক্যাশলেস বাংলাদেশ” সম্প্রসারণে সচেতনতামূলক ক্যা¤েপইন অনুষ্ঠিত

সিংড়ায় কৃষি জমিতে কচুরীপানা অপসারণ শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে গজারিয়া নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন নাটোরের সিংড়ার সন্তান রাকিবুল ইসলাম সবুজ

চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

গোদাগাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিনেমায় যে মনপুরা জয় করেছে হৃদয়, বাস্তবে সেই দ্বীপই অপেক্ষায় পর্যটকের

মান্দায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টুঙ্গিপাড়া পৌর বিএনপি সভাপতির পদ স্থগিত

উলিপুরে ছাগলের পিপিআর টিকাদান কর্মসূচির উদ্বোধন