নাজিরপুরে কোল্ড স্টোরেজের অভাবে হতাশায় কৃষক
শীত মৌসুম আসতে না আসতেই পিরোজপুরের নাজিরপুরে শুরু হয়েছে আগাম শীতকালীন সবজি চাষ।
আশানুরুপ সবজি উৎপাদন করেও সংরক্ষন করার জন্য কোল্ড স্টোরেজ না থাকায় হতাশায় রয়েছে কৃষক। উপজেলার বিলাঞ্চলের বেশিরভাগ জমিতে পানি নিস্কাশনের সু-ব্যবস্থা না থাকায় বছরের জুড়ে জমিতে পানি জমে থাকে। এ অঞ্চলের প্রান্তিক কৃষকদের জন্য এটা দুর্ভোগ ও উৎকণ্ঠার বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ, বছরে একবারই তারা জমিতে ফসল ফলাতে পারছেন। বাকি সময় কোমর পর্যন্ত পানি থাকায় জমি থাকে অনাবাদি। বদ্ধ পানিতে জন্ম নেয় আগাছা ও কচুরিপানা।
এছাড়া উপকূলীয় অঞ্চল হওয়ায় নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ প্রতি বছর মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাড়ায়। শত প্রতিকূলতা উপেক্ষা করে প্রায় ১৫০ বছর ধরে বিকল্প পদ্ধতিতে পানির ওপর কচুরিপানার বেড (স্থানীয়রা বলে ধাপ) তৈরি করে চাষাবাদ করে আসছেন স্থানীয় কৃষকরা।
উপজেলার দেউলবাড়ী, বিলডুমরিয়া, পদ্মডুবি, মনোহরপুর, গাওখালী, বেলুয়া মুগারজোর, বৈঠাকাটা, মালিখালীর বিস্তীর্ণ জলাভূমিতে এ পদ্ধতিতে চাষাবাদ হচ্ছে। জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থা ২০১৫ সালে ভাসমান পদ্ধতির সবজি চাষকে বিশ্ব ঐতিহ্যভুক্ত করে “গোলোবাল ইনটেক্ট এগ্রিকালচার হেরিটেজ সিস্টেম” বলে অভিহিত করেছে। তবে চাষাবাদে উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় চাষীরা এখন আর আগের মতো লাভ করতে পারছেন না। এমনকি মিলছে না সম্ভাবনাময় এ কৃষির ক্ষেত্রে কাঙ্খিত সহযোগিতা। ফলে অনেকটাই হতাশ স্থানীয় চাষীরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, এ পেশার সঙ্গে প্রত্যক্ষভাবে অন্তত ৫ থেকে ৬ হাজার কৃষক জড়িত। বিলডুমরিয়ার কৃষক আল- আমিন জানান, ব্যাপক সম্ভাবনাময় এ কৃষিশিল্প রক্ষায় সরকারি প্রণোদনার পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকগুলো সুদবিহীন ঋণসুবিধা দিলে কৃষকরা ভাসমান বেডে সবজি চাষে বিপ্লব সৃষ্টি করতে পারবেন। যা দিয়ে দেশে সবজির চাহিদা মিটানোর পাশাপাশি বিদেশেও রফতানি করা যাবে। এ অঞ্চলে সরকারি ভাবে একটি কোল্ড স্টোরেজ স্থাপন করলে পঁচনের হাত থেকে রক্ষা করা যাবে কোটি টাকার সবজি।
উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা এশা জানান, ভাসমান বেডে সবজি চাষের আয়তন কম বিধায় এখন পর্যন্ত এ চাষীদের প্রনোদনার আওতায় আনা হয়নি। তবে তাদের জন্য একটি প্রকল্প চালু রয়েছে,সেখান থেকে তাদের যতটুকু সাহায্য সহযোগীতা করা যায় তা আমরা করতেছি। ভবিষ্যতে কোল্ড স্টোরেজ স্থাপনের সম্ভাবনা রয়েছে।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied