ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নাজিরপুরে জমে উঠেছে ভাসমান সুপারির বাজার


মশিউর রহমান, নাজিরপুর photo মশিউর রহমান, নাজিরপুর
প্রকাশিত: ৩০-১০-২০২২ দুপুর ১১:৫০
পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠীতে জমে উঠেছে ভাসমান সুপারির বাজার। জেলায় সবচেয়ে বড় সুপারির হাট উপজেলার এ শ্রীরামকাঠী বাজার। সপ্তা‌হে দু‌দিন প্রতি রোববার ও বুধবার এ হাটে সুপারি কেনাবেচা হয়। বাজারে সুপারি সরবরাহ পর্যাপ্ত থাকলেও দাম কম। সুপারির দামে ক্রেতারা খুশি থাকলে ও বিক্রেতারা সন্তুষ্ট নন। 
 
রোববার (৩০ সেপ্টেম্বর) এ সুপারি হাটে দেখা গেছে, এখানে প্রচুর সুপারির আমদানি হয়েছে। পাকা সুপারি বস্তায় ভরে বিক্রয়ের জন্য নিয়ে এসেছেন এ বাজারে। সুপারি হাটে আসার বিভিন্ন রস্তায়া বসেছে অনেক ফড়িয়া ব্যবসায়ীরা। তাঁরা অপেক্ষাকৃত কম দামে সুপারি কেনেন। বেলা শেষে তারা ও কেনা সুপারি বেচতে আসেন এ সুপারির হাটে। কারণ বাইরে থেকে আসা ব্যবসায়ীরা এখানে বসেই সুপারি কেনেন।
 
বাগান মালিকরা বলছেন, গত বছরের তুলনায় এবার সুপারির ফলন কম, দাম ও অনেক কম। ঘূর্নিঝড় সিত্রাং এর আঘাতে কাচাঁ পাঁকা সুপারি ঝড়ে গিয়ে ব্যপক ক্ষতি হয়েছে বাগান মালিকদের। এখানে সুপারি বিক্রয় হয় কুড়ি হিসেবে। ২১০টি সুপারিতে এক কুড়ি। বর্তমানে প্রতি কুড়ি সুপারি বিক্রি হচ্ছে আকার ভেদে ৪০০ থেকে ৪৫০ টাকা। জেলার কৃষি অর্থনীতিতে সুপারি চাষ বড় ধরনের ভূমিকা রেখে আসছে। চাষিদের বসতবাড়ির সঙ্গে লাগানো সুপারি বাগান এখানকার মানুষের একটা ঐতিহ্যের বিষয়। প্রতিটি বাড়িতেই সুপারির চাষ করেন স্থানীয়রা। আকার স্বাদ এবং আকর্ষণীয় হওয়ার কারণে জেলার সুপারি দেশের বিভিন্ন স্থানে সমাদৃত।
 
সুপারি ব্যবসায়ী সংকর সিকদার জানান, এ বছর প্রতি কুড়ি সুপারি বাজারে ৪০০-৪৫০ টাকা দরে বিক্রয় হচ্ছে। এ বাজার থেকে পাইকাররা সুপারি ক্রয় করে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে বিক্রয় করে লাভবান হচ্ছে। আবার এলাকার বিত্তবান কিছু ব্যক্তিরা সুপারি ক্রয় করে শুকিয়ে লাভের প্রত্যাশায় রেখে দেয়
 
উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা এশা জানান, এ উপজেলায় প্রায় ৪২০ হেক্টর সুপারির বাগান রয়েছে। এটা দীর্ঘস্থায়ী বাগান। সুপারি লাভজনক হওয়ায় চাষিরা এ ফসল চাষাবাদের দিকে ঝুঁকছেন। বাগান মালিকদের এ ফসলের বিভিন্ন রোগবালাই থেকে রক্ষা করার জন্য পরামর্শ দেই। 

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন