ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

কমেছে তাপমাত্রা, প্রকৃতিতে শীতের আমেজ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-১০-২০২২ দুপুর ১২:১৬

প্রকৃতিতে হেমন্তের রাজত্ব থাকলেও সকালের হালকা কুয়াশা আর ঠাণ্ডা হাওয়া শীতের আগমন জানান দিচ্ছে। কাক ডাকা ভোরে গ্রামগঞ্জে তো বটেই এখন ইট-পাথরের এই নগরীতেও শীতের আমেজ। কমতে শুরু করেছে তাপমাত্রা। 

গত সপ্তাহের চেয়ে এখন অন্তত দুই ডিগ্রি কমে ১৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে তাপমাত্রা। রাজধানীতে এদিন তাপমাত্রা ছিলো ২০ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদফতর বলছে, সপ্তাহ শেষে তাপমাত্রা আরও কমতে পারে।

আবহাওয়া অধিদফতরের দৈনিক পূর্বাভাস প্রতিবেদন অনুযায়ী, বৃষ্টির প্রভাব কমে গিয়ে আবহাওয়া শুষ্ক হতে শুরু করেছে। পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে বর্ধিত পাঁচ দিনে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে।

তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টি হয়নি। তবে তাপমাত্রা কমেছে। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সন্দ্বীপ, সীতাকুণ্ড ও রাঙামাটিতে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। যা দুইদিন আগেও ছিলো ৩৫ ডিগ্রিতে। আর সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে রংপুরের তেঁতুলিয়ায় ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা দুইদিন আগেও ছিলো ১৮ ডিগ্রিতে।

আবহাওয়া অধিদফতর বলছে, ধীরে ধীরে তাপমাত্রা আরো হ্রাস পাবে। নভেম্বরের শেষ দিকে শীতের আমেজ পুরোপুরি পাওয়া যাবে।

এদিকে আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বর মাসে দিন ও রাতের তাপমাত্রা কমে যাবে। এছাড়া আগামী মাসে বঙ্গোপসাগরে দু’টি নিম্নচাপের পূর্বাভাস রয়েছে যার একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। যে কারণে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে।

প্রীতি / প্রীতি

আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস

শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’

প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি

১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত

নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী