চৌদ্দগ্রামে আমরা-৯৩ বন্ধু মিলনমেলা অনুষ্ঠিত
‘এসো হে বন্ধু এসো, আনন্দের এই মিলনমেলায়, একটি দিন এসো বন্ধু, ফিরে যাই ঐ কিশোর বেলায়’ এ স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লার চৌদ্দগ্রামে আমরা-৯৩ (এসএসসি ব্যাচ-৯৩) বন্ধু মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
চৌদ্দগ্রাম এইচ জে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ্-৯৩ বন্ধুদের উদ্যোগে চৌদ্দগ্রাম পৌরসভাধিন নাটাপাড়া গ্রামের প্রবাসী মোতালেব হোসেনের বাগান বাড়িতে এ উপলক্ষে আয়োজিত শনিবার দিনব্যাপি অনুষ্ঠানে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, চৌদ্দগ্রাম এইচ জে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ্-৯৩ এর অন্যতম সদস্য, চৌদ্দগ্রামের কৃতিসন্তান মোহাম্মদ জসিম উদ্দীন ভূঁইয়া।
চৌদ্দগ্রাম এইচ জে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ্-৯৩ ও আমরা-৯৩ কেন্দ্রীয় কমিটির সদস্য সাংবাদিক আবদুল জলিল রিপন এর সভাপতিত্বে আমরা-৯৩ চৌদ্দগ্রাম এইচ জে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এডমিন জাহাঙ্গীর হোসেন এর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আমরা-৯৩ কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. হাসান মাহমুদ, এসআই আবু তাহের, ডা. হুমায়ুন কবির ভূঁইয়া, মো: বেলাল হোসেন, মো: রহমত উল্যাহ সোহাগ, শাহাদাৎ হোসেন মামুন, নিরাগ মজুমদার, সাংবাদিক মোবারক হোসেন, সাইফুল ওয়াহিদ, আমান উল্যাহ, জাকির হোসেন, দেলোয়ার হোসেন, শিপন চৌধুরী, মোহাম্মদ নওশাদ, জামাল উদ্দিন, নজির আহমেদ, সোহরাব হোসেন, সাজেদা আক্তার প্রমুখ।
এ সময় আমরা-৯৩ এর সদস্য শামসুল হক বকুল, কামরুল হাসান রিপন, আনিসুর রহমান সেলিম, জামাল উদ্দিন, আলাউদ্দিন মাসুম, ফারুক হোসেন, আবদুল হক, মাস্টার খলিলুর রহমান, এডভোকেট ইয়াকুব আলী ভূঁইয়া, এডভোকেট মহিউদ্দিন নসু, শওকত আকবর, মোহাম্মদ স্বপন, সোহাগ মিয়া, চৌদ্দগ্রাম এইচ জে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ্-৯৩ এর সদস্যবৃন্দসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ব্যাচ্-৯৩ এর দুই শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
প্রীতি / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন