সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ডিজিটাল আইডি কার্ড বিতরণ
নওগাঁর ধামইরহাটে সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ডিজিটাল আইডি কার্ড বিতরণ করা হয়েছে। রোববার (৩০ অক্টোবর) বেলা ১১টায় ধামইরহাট উপজেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল স্কুল অব ফিউচার প্রোগ্রামের আওতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১ হাজার ৫০ শিক্ষার্থী িএবং ৩২ জন শিক্ষক-কর্মচারীর মাঝে ডিজিটাল আইডি কার্ড বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ধামইরহাট উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী।
এ সময় উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, উপজেলা আইসিটি অফিসার মহিউদ্দীন ভূঁইয়া, প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবু, ম্যানেজিং কমিটির সভাপতি মো. ছানাউল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আবু ইউসুফ, অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম, সিনিয়র সাংবাদিক এমএ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
নতুন স্মার্ট পরিচয়পত্র পেয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্যম ও উৎফুল্লতা লক্ষ্য করা গেছে। মানসম্মত শিক্ষা ও ভালো ফলাফল অর্জনেও শিক্ষার্থীরা এ উদ্যম ধরে রাখবে বলে উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী আশাবাদ ব্যক্ত করেন।
প্রীতি / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন