হাটহাজারীতে অবৈধ জ্বালানি কাঠ জব্দ, আটক ২
চট্টগ্রামের হাটহাজারীতে অবৈধভাবে পাচারের সময় জিপগাড়ি (ঢাকা মেট্রো গ-৮৪৫৪)-সহ জ্বালানি কাঠ জব্দ করেছে স্থানীয় বন বিভাগ। রোববার (৩০ াক্টোবর) ভোরে নাজিরহাটের ঝংকার সিনেমা হলের সামনে থেকে সহ-বন সংরক্ষক মোস্তাফা আল হোসাইনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচলনা করা হয়। জব্দকৃত কাঠের পরিমাণ ২ মণ। এ সময় দুজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার শৈলকুপ গ্রামের হাবিবুর রহমান চেয়ারম্যানের বাড়ির আহাসুন্নাল্লর ছেলে সিরাজুল ইসলাম এবং একেই গ্রামের জাফর আহম্মেদের ছেলে জাহেদ (১৮)।
বিষয়টির সত্যতা নিশিবচত করে রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বলেন, সহ-বন সংরক্ষকের নেতৃত্বে জিপগাড়ি (ঢাকা মেট্রো গ-৮৪৫৪)-সহ ২ মণ জ্বালানি কাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাঠ নাজিরহাট স্টেশনের হেফাজতে রাখা হয়েছে। বন আইনে মামলার প্রস্তুতি চলছে।
এ সময় মন্দাকিনী বিট কর্মকর্তা, স্টেশন কর্মকর্তা রেজাউল করিম, এফজি মো. শাহআলম তালুকদার, এফজি মেহেদিসহ স্থানীয় বন বিভাগের কর্মচারীরা সহযোগিতা করেন।
এমএসএম / জামান
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি