বগুড়ার শেরপুরে কলেজছাত্রীর আত্মহত্যা
বগুড়ার শেরপুরের পল্লীতে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা যমুনাপাড়া গ্রামে নুসরাত জাহান নিপা (১৮) নামে ওই কলেজছাত্রী নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি ছোনকা যমুনাপাড়া গ্রামের নাজিমুদ্দিনের মেয়ে ও শেরউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। রোববার (৩০ অকেআটবর) দুপুর ১২টায় শেরপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত এক বছর আগে নুসরাত জাহান নিপার ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিয়ে হয়। লেখাপড়ার জন্য সে বগুড়ার শেরপুরের ছোনকা যমুনাপাড়া বাবার বাড়ি থেকে শেরউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করে। বাবা চাকরির সুবাদে নিজ কর্মস্থলে ও মা বড় জামাইয়ের বাড়িতে বেড়াতে যান। দাদিকে নিয়ে নুসরাত জাহান নিপা দুদিন ধরে বাড়িতেই অবস্থান করছিলেন। রাতে খাবার শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন নুসরাত। সকাল সাড়ে ৯টার দিকে ঘুম থেকে না ওঠায় দাদি ডাকাডাকি করেন।
এতে কোনো সাড়াশব্দ না পেয়ে দাদি জানালা দিয়ে গলায় রশি দিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে প্রতিবেশীদের সহযোগিতায় ঘরে ঘরে প্রবেশ করেন এবং পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে শেরপুর থানার উপ-রিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রীতি / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত