রাজধানীর মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে ছাত্র নিহত
রাজধানীর মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল হাফিজ কারিমী। সে অ্যাক্টিভ টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থী। শনিবার (২৯ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে।
১৫ বছর বয়সী হাফিজ কারিমীর বাবার নাম মো. নুরুল ইসলাম। তার গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলায়। মোহাম্মদপুরের অ্যাক্টিভ টেকনিক্যাল স্কুলের দশম শ্রেণির ছাত্র সে। একটি মেসে থেকে পড়াশোনা করত।
শনিবার বিকেল ৫টার দিকে ঢাকা উদ্যানের হাউজিংয়ের ৪ নম্বর রোডের ১৭নং বাসার নির্মাণধীন ভবন থেকে ইট পড়ে এ দুর্ঘটনা ঘটে।
আব্দুল হাফিজের বড় ভাই জিয়াদুল ইসলাম জানান, হাফিজ ৩টার দিকে প্রাইভেট পড়তে যায়। ৫টার দিকে মেসে ফেরার সময় ঢাকা হাউজিংয়ের ৪ নম্বর রোডের ১৭নং বাসার একটি নির্মাণাধীন ভবনের সামনে পৌঁছলে উপর থেকে তার মাথায় একটি ইট পড়ে। এতে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ছেলেটি হেঁটে যাচ্ছিল। ওই সময় ভবনটির টিন ভেঙে ইট মাথায় পড়লে আহত হয়। পরে হাসপাতালে নেয়া হলে মৃত্যু হয় তার। এ ঘটনায় একটি মামলা হয়েছে। মামলা নং ২৪/২৯। আমারা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আসামি গ্রেফতার করার চেষ্টা করছি।
মোহাম্মদপুরে বিভিন্ন হাউজিংয়ে যে যেভাবে পারছে নিজেদের মতো করে একেকজন তাদের মনমতো করে ভবন নির্মাণ করে যাচ্ছে। ভবন নির্মাণে প্রথম শর্ত হচ্ছে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে ভবন নির্মাণ করতে হবে। কিন্তু সেই নিরাপত্তার বালাই নেই ঢাকা উদ্যান হাউজিং এলাকায়।
এ বিষয়ে কথা হয় ঢাকা উদ্যান বহুমুখী সমবায় সমিতির ম্যানেজার মো. আব্দুল হাইয়ের সাথে। তিনি সকালের সময়কে বলেন, যেহেতু বেড়িবাঁধের দক্ষিণ পাশে এখন (ডিআইডি) রাজুক কর্তৃপক্ষের কোনো অনুমতি নিতে হয় না, তাই বিল্ডিং মালিকরা যে যার মতো করে একেকজন ভবন নির্মাণ করে যাচ্ছে। আমরা আমাদের নির্দেশ দিলেও মানছেন না। নতুন নির্মাণ ভবন মালিকদের বলা আছে জনগণের যাতায়াতের জন্য যেন অসুবিধা না হয়। কিন্তু তারপরও একেকটি দুর্ঘটনা ঘটেই চলছে।
আব্দুল হাফিজ কারিমীর ওপর নির্মাণাধীন বহুতল ভবন থেকে ইট পড়ে তার মৃত্যুর সঠিক তদন্ত ও বিচার চেয়ে মোহাম্মদপুর থানাসহ কয়েকটি সংস্থাকে স্মারকলিপি দিয়েছে অ্যাক্টিভ টেকনিক্যাল স্কুল কর্তৃপক্ষ।
প্রীতি / জামান
যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রেজাউল কবির পল
বসিলা গার্ডেন সিটিতে ছওয়াবের উদ্যোগে ২ হাজার পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ
কেআইবিতে সংস্কার কাজের টাকা নিয়ে বিভ্রান্তি
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে জিয়া সাইবার ফোর্স যুক্তরাষ্ট্রের শ্রদ্ধাঞ্জলি
গুলশান-বনানী ও হাতিরঝিল লেক উন্নয়নে রাজউক ও সিটি করপোরেশনের সমন্বিত জোরদার নির্দেশ
মোহাম্মদপুরে যুবদলের ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত
বনানী কবরস্থানের পাশে শহীদের স্পা সেন্টারে চলছে দেহব্যবসা ও মাদক বাণিজ্য
আরইবির সদস্য আব্দুর রহিম মল্লিকের বিরুদ্ধে অপপ্রচার
সবুজবাগ থানার এসআই সৈকত কাইয়ুমসহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রনালয়সহ চার দপ্তরে লিখিত অভিযোগ
মুগদার মানিকনগরে গভীর রাতে প্রাইভেটকার থেকে ৩২ কেজি গাঁজা পাচারের অভিযোগ, গাড়ি জব্দ
মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেফতার
স্বাচিপের আজীবন সদস্য হয়েও সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক