মাগুরা তথ্য অফিসের আয়োজনে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠান অনুষ্ঠিত
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনায় নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শিরোনামে আলোচনা, প্রমাণ্য চলচিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে রোববার (৩০ অক্টোবর) সকাল ১১টায় শালিখা উপজেলার আড়পাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড.কামাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়পাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হোসেন মুখ্য আলোচকবৃন্দ বীর মুক্তিযোদ্ধা এ.এস.এম আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. আবু বকর মাস্টার সহ শালিখার রিপোর্টার ইউনিটির সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চলনা করেন জেলা তথ্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. কামাল হোসেন বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের উদ্বুদ্ধ হতে হবে। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাকে জানতে হবে।
যাদের জন্য আজ আমরা স্বাধীন ভাবে কথা বলতে পারছি, আমাদের মা মাটির স্বাধীনতা পেয়েছি তাদের সম্পর্কে আমাদের তরুণ প্রজন্মকে জানতে হবে। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
প্রীতি / জামান
বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল
ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
উলিপুর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ, অহত অভিযুক্ত জিয়া পরিষদ নেতাও
নানা দাবী নিয়ে নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময়
মনোহরগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ - বৃদ্ধ কে আটক
জুলাই আন্দোলন ১৭ বছরের সংগ্রামের ফসল: ত্রাণমন্ত্রী
নেত্রকোণায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ শুরু
বাকেরগঞ্জ প্রশাসন ও পৌর বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান
ধুনটে শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের ছাদ ঢালাই শুরু
চট্টগ্রামে বন নিধনের মহোৎসব, গার্ড সংকটের অযুহাত
মনপুরায় ইউপি সদস্যের ওপর অতর্কিত হামলা, ভাঙল হাত-পা