দাগনভূঞায় বাড়ির চলাচলের মেইন গেটে তালা ঝুলিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ
ফেনীর দাগনভূঞাতে নিজস্ব মালিকানাধীন আবদুল কাদের মিয়ার নতুন বাড়ির চলাচলের রাস্তার মেইট গেটে তালা ঝুলিয়ে রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন বলে অভিযোগ করেছেন পাশবর্তী রফিকউল্লাহ ভূঞা বাড়ির রফিকউল্লার ছোট ভাই জাফরুল্লাহ ভূঞার বিরুদ্ধে। এমনটাই অভিযোগ করেন আবদুল কাদেরের বড় ছেলে জসিম উদ্দিন।
অভিযোগকারী জসিম উদ্দিন আরো জানান, আমরা দাগনভূঞা পৌরসভাধীন ৩নং ওয়ার্ড বেতুয়া গ্রামের একজন নিয়মিত স্থায়ী বাসীন্দা। আমার বাবা আবদুল কাদের জিবিত থাকাকালীন ১৯৭২ সালে এই ৬ ডিশিম জায়গা ক্রয় করেন। যার খতিয়ান নং ৪৫০, দাগ নং ৯১৭-৯২০, হোল্ডিং নং ০৫৭৩-০১। উক্ত জায়গাতে প্রবাস থেকে এসে জসিম উদ্দিন ২০১৩ সালে দাগনভূঞা পৌরসভার অনুমতিক্রমে একটি সেমিপাকা ঘর নির্মাণ করেন। যার ফরম নং ৩৭১। এবং ইহাতে নিয়মিত বসবাস করেন। তিনি জানান কিছুদিন পূর্বে তার অসুস্থ বড় মেয়ে চিকিৎসা ও পড়ালেখার সুবিধার কারনে ফেনীতে একটি ভাড়া বাড়িতে বসবাস করেন এবং মাঝে মাঝে বাড়িতেও এসে থাকতেন তিনি। এমতাবস্থায় গত ২১ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ সকাল আনুমানিক ১০ঃ৩০ ঘটিকার সময় তার নিজের বাড়িতে আসলে পাশবর্তী রফিকউল্লাহ ভূঞা বাড়ির রফিকউল্লার ছোট ভাই জাফরুল্লাহ বাঁধা সৃষ্টি করেন এবং তাকে মারধরের চেষ্টা ও হুমকি প্রদান করেন বলে অভিযোগ করেন তিনি। জসিম উদ্দিনের নির্মাণাধীন সেমিপাকা ঘরের সামনে এবং পাশে থাকা বাউন্ডারি ভেঙে ফেলেন বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
জ্বালানি তেলের চাপ নিয়ন্ত্রনে ধামইরহাট সীমান্তে বিজিবি ও গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি
ধামইরহাটে ব্র্যাকের উদ্দোগে বিনামুল্যে চক্ষু চিকিৎসা
টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে তেল কম দেওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা, বাজার মনিটরিং জোরদার
যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত, আইন-শৃঙ্খলা জোরদারে নানা নির্দেশনা
নাচোলে বন্ধ থাকা পেট্রোল পাম্প চালুর দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত
বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
নরসিংদীতে অ্যাথলেটিকস প্রশিক্ষণের উদ্বোধন, অংশ নিচ্ছে ৪০ শিক্ষার্থী
আত্রাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্যাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহীতে পরিত্যক্ত আ.লীগ কার্যালয়ের জায়গায় ‘অর্পিত সম্পত্তি’র সাইনবোর্ড
রায়গঞ্জে ইটভাটায় অভিযানে দুই ভাটায় ৯ লাখ টাকা জরিমানা
শ্রীমঙ্গলে পুলিশের জালে ৪ ছিনতাইকারী
যশোরে বিচারকের বিরুদ্ধে মামলা ওয়ারেন্ট থাকায় আদালত চত্বরেই বাদী আটক