শিরোপা জিতে মেসি বললেন, ‘অদ্ভুত সুন্দর’
অপেক্ষার শেষ সীমানায় পৌঁছে গিয়েছিলেন লিওনেল মেসি। অনেকে হয়তো ভাবা শুরু করেছিলেন হবে না আর কখনো। শেষ অবধি হয়েছে। আন্তর্জাতিক শিরোপা স্পর্শ করেছেন ফুটবলের ক্ষুদে জাদুকর। এরপর তার কেমন অনুভূতি হচ্ছে, সেটা নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে সবার।
অবশেষে পাওয়া গেল লিওনেল মেসির অনুভূতি। যে আন্তর্জাতিক শিরোপা জয়ের জন্য তার এতদিনের অপেক্ষা। সেটা জিতে আর্জেন্টাইন অধিনায়ক বলেছেন, অদ্ভুত সুন্দর অনুভূতি অনুভূব করছেন তিনি।
ব্রাজিলের বিপক্ষে জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসি লিখেছেন, ‘কী সুন্দর উন্মাদনা। এটি আশ্চর্যজনক, ঈশ্বরকে ধন্যবাদ। আমরা চ্যাম্পিয়ন! এগিয়ে চলো!’
এই পোস্টের সঙ্গে কোপা আমেরিকার ট্রফি জড়িয়ে আছেন এমন একটি ছবি পোস্ট করেছেন মেসি। এই শিরোপাটা জেতার জন্যই তো এতদিনের অপেক্ষা লিওনেল মেসির। সেটা জয়ের পর কত সংক্ষেপেই না নিজের অনুভূতির কথা জানিয়েছেন লিওনেল। কিন্তু আনন্দটা নিশ্চয়ই এর চেয়ে আরও অনেক অনেক গুণ বেশি।
এমএসএম / এমএসএম
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ