ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

এবার বিশ্বকাপে চোখ ডি মারিয়ার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-৭-২০২১ দুপুর ১২:৩৭

এবারের কোপার আমেরিকা ফুটবল টুর্নামেন্টে শিরোপার খরা কেটেছে আর্জেন্টিনার। শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা জিতেছে ১-০ গোল ব্যবধানে। জয়সূচক একমাত্র গোলটি করেছেন দলের তারকা ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া। ম্যাচ সেরাও হয়েছেন তিনি। পুরস্কার নেয়ার পর এক সংবাদ সম্মেলনে জানান আগামীর ভাবনা। এবার বিশ্বকাপে চোখ পড়েছে ডি মারিয়ার।

ব্রাজিলকে হারিয়ে শিরোপা জেতার পর ডি মারিয়া বলেন, ‘আমি আমার বাচ্চা, স্ত্রী, বাবা-মা এবং যারা আমাদের অকুণ্ঠ সমর্থন দিয়েছে তাদেরকে এই শিরোপা উৎসর্গ করছি। শিগগিরই একটি বিশ্বকাপ আসবে। এটা দিনের আলোর মতোই পরিষ্কার।’

এ সময় নিজের দলনেতা মেসিকে নিয়েও মন্তব্য করেন তিনি। ছয়বারের ব্যালন ডি’অর জয়ীকে নিয়ে ডি মারিয়া বলেন, ‘এটা সত্যিই অবিস্মরণীয়। মেসি আমাকে ধন্যবাদ জানিয়েছে। আমিও মেসিকে ধন্যবাদ জানিয়েছি। সে আমাকে বলেছে, এটা আমার ফাইনাল। যেসব ফাইনাল আমি ইনজুরির কারণে খেলতে পারিনি, সেসবের প্রতিশোধ। এটা আজই হওয়ার ছিল এবং এটাই হয়েছে।’

প্রীতি / প্রীতি

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড