আখাউড়ায় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেফতার
ট্রেনে ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ। রোববার (৩০ অক্টোবর) দিবাগত মধ্যরাতে আখাউড়া রেল স্টেশনের আউটার এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।আজ সোমবার (৩১ অক্টোবর) সকালে আখাউড়া রেলওয়ে থানার ওসি আলীম হোসেন সিকদার বিষয়টি জানিয়েছেন গ্রেফতাররা হলেন— আখাউড়া উপজেলার রানীখার গ্রামের সৈয়দ মোশারফ হোসেনের ছেলে সৈয়দ রাসেল (৩৪), আখাউড়া পৌর শহরের রফিক মিয়ার ছেলে হেলাল মিয়া (২৭) ও শান্তিনগর গ্রামের রমজান মিয়ার ছেলে মো. রায়হান (২৫)।ওসি আলীম হোসেন সিকদার জানান, স্টেশনের আউটার এলাকায় গতি কমিয়ে স্টেশনে ঢোকার সময় ওই তিন যুবক ট্রেন যাত্রীদের মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা রয়েছে। গ্রেফতারদের কাছ থেকে টর্চলাইট ও ছুরি জব্দ করা হয়েছে। এছাড়া রাতে দুই মাদক কারবারিকেও আটক করেছে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ।
এমএসএম / এমএসএম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ভিতরবন্দ ইউনিয়নে চেয়ারম্যান পদে গণসংযোগে মাহমুদুল হাসান মাহমুদ
নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন: "এলাকাজুড়ে চলছে শোকের মাতম
মাদক মামলায় আটক নারীকে আদালতে নেয়ার পথে মৃত্যু
মানুষের পাশে দাঁড়ানোর ভাবনা থেকে বাবুগঞ্জে হারুন মোল্লা ফাউন্ডেশনের যাত্রা
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার
চিলমারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক/মা সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও পুনর্বাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ফুলছড়িতে বিদ্যালয় স্থানান্তর নিয়ে ৯ মাসের বিরোধ, রোদ-বৃষ্টিতে চলছে পাঠদান
ওয়ার্ল্ড ভিশন পিরোজপুরের উদ্যোগে Joy of Giving অনুষ্ঠিত
সাংবাদিকের মোবাইল চুরি: বিকাশের পিন রিসেট ও অর্থ লেনদেনের অভিযোগ
ঘিওরে মহীলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ