ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সান্ত্বনা দিয়ে নেইমারের সঙ্গে মেসির আড্ডা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-৭-২০২১ দুপুর ১২:৪২

কোপা আমেরিকায় ২০১৯ সালের আসরে ব্রাজিল শিরোপা জিতলেও ইনজুরির কারণে ফাইনাল ম্যাচে খেলতে পারেননি নেইমার। তাই এবার প্রথমবারের মতো কোপার শিরোপা জেতার সুযোগ ছিল তার সামনে। কিন্তু তার দল হেরে যাওয়ায় স্বপ্নভঙ্গ হয়েছে তার।

যার কারণে ম্যাচ শেষে হতাশায় হাউহাউ করে কাঁদছিলেন নেইমার। দেখতে পেয়েই এসে জড়িয়ে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ফুটবলের দুই বর্ণময় চরিত্রের এই মিলন দেখে আবেগে আপ্লুত হলো ফুটবলবিশ্ব।

দীর্ঘ ২৮ বছরের খরা কাটিয়ে রবিবার কোপা আমেরিকা জিতল আর্জেন্টিনা। শেষবার জিতেছিল ১৯৯৩ সালে। দেশের হয়ে প্রথম ট্রফি জিতলেন মেসি। ম্যাচ শেষ হওয়ার পরেই সতীর্থদের সঙ্গে উচ্ছ্বাসে ভাসছিলেন তিনি।

মাঠের এককোণে তখন কাঁদছিলেন নেইমার। রিচার্লিসন এসে জড়িয়ে ধরেন। কিন্তু শান্ত করতে পারেননি। নেইমার কাঁদতে কাঁদতে একসময় মাঠে বসে পড়েন। উঠে ড্রেসিংরুমে যাওয়ার পরেই তাঁকে জড়িয়ে ধরেন মেসি। অনেকক্ষণ জড়িয়ে থেকে তাঁর সঙ্গে কথা বলেন।

ড্রেসিংরুমে ফিরে অবশ্য দুই তারকা খোশমেজাজে ছিলেন। মেসির সঙ্গে আড্ডা মারতে দেখা গিয়েছে নেইমারকে। সেই ছবি পোস্ট করেছে কোপা আমেরিকার টুইটার হ্যান্ডল। তাদের দুজনের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখে খুশি ফুটবলপ্রেমীরা।

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে