ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

বিজিবি'র বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ৩১-১০-২০২২ দুপুর ৪:৪৮
লালমনিরহাটের পাটগ্রামে বর্ডারগার্ড বাংলাদেশের (৬১ বিজিবি) তিস্তা ব্যাটালিয়ন-২ সীমান্তবর্তী জনসাধারণের বিনা মূল্যে চিকিৎসা সেবা, ঔষুধ বিতরণের আয়োজন করেছেন। সোমবার (৩১ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালংগী গ্রামের ছাট ঝালংগী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সীমান্তবর্তী গ্রামের জনসাধারণদেরকে নিয়ে চোরাকারবারী,মাদক প্রতিরোধে মতবিনিময় সভা ও বিদ্যালয় কক্ষে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের এবং বিজিবির বিশেষজ্ঞ চিকিৎসাকগন দিনব্যাপী  চিকিৎসার সেবা প্রদান করেন।
 
মতবিনিময় সভা ও চিকিৎসা সেবার উদ্বোধন করেন বর্ডারগার্ড বাংলাদেশ (৬১ বিজিবি) তিস্তা ব্যাটালিয়ন-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন- পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, ঝালংগী বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার শাহাজান, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য নাসির উদ্দিন প্রমুখ।  
 
চিকিৎসা সেবা নিতে আসা এলাকার মল্লিকা বেগম (৩৫) বলেন, আমার সারা শরীরের ব্যাথা এখানে এসে ডাক্তার দেখিয়ে ঔষুধ নিয়েছি।বিজিবি'র জন‍্য অনেক দোয়া করি।মতবিনিময় সভায় বক্তারা বলেন, ‘সীমান্তে চোরাচালান, মাদক প্রতিরোধে বিজিবির পাশাপাশি গ্রাম এলাকার জনসাধারণকে এগিয়ে আসতে হবে।’

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু